logo
খবর

সীতাকুণ্ডে বাড়ির সামনে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে খুন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ জানুয়ারি ২০২৫
Copied!
সীতাকুণ্ডে বাড়ির সামনে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে খুন
মীর আরমান হোসেন। ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির এক নেতাকে বাড়ির সামনে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত ‍ওই নেতার নাম মীর আরমান হোসেন (৪৮)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

খবর প্রথম আলোর।

নিহত মীর আরমান হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ৪ নম্বর সমাজের বাসিন্দা। তিনি বিএনপির উপজেলা শাখার সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন।

ঘটনার খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা রাত নয়টার দিকে নিহত বিএনপি নেতার লাশটি উদ্ধার করেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক সোহেল রানা প্রথম আলোকে বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছেন আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মীর আরমান তাঁর বাড়ি থেকে রাস্তা ধরে যাচ্ছিলেন। হঠাৎ তাঁর মুঠোফোনে ফোন বেজে ওঠে। এ সময় তিনি বাড়ির সামনে কালভার্টের কাছেই ছিলেন। ফোনে কথা বলার জন্য দাঁড়ালেই তাঁকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তাঁদের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

মীর আরমানকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য আসলাম চৌধুরী। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৪ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৫ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে