বিডিজেন ডেস্ক

কাজল আরেফিন অমি পরিচালিত 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ এখন থেকে ইউটিউবে দেখা যাবে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে এ নাটক।
পরিচালক কাজল আরেফিন অমি সাংবাদিকদের বলেন, এই সিরিজটি ওটিটি স্ট্যান্ডার্ডে বানানোর পরেও অনেকে চাচ্ছেন ইউটিউবে দেখতে। এসব দর্শকদের কথা মাথায় রেখে ইউটিউবে দেখার সুযোগ করে দিচ্ছি। শুধু প্রমোশনাল কনটেন্ট আপলোড দিয়ে বুম ফিল্মসে ৬ লাখ সাবক্রাইবার ছাড়িয়েছে। এতে বোঝা যায় দর্শক ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ ইউটিউবে দেখার জন্য কতটা আগ্রহী। তাদের জন্য আমার ভালোবাসা।'
ইউটিউব ছাড়াও সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকেরা এই নাটক দেখতে পাবেন। এ ছাড়া, ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং প্রচারের পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে নাটকটি দ্বিতীয় পুনঃপ্রচার করবে চ্যানেল আই।
প্রতিবারের মতো এবারও ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।