logo
খবর

দীপু মনি-হাসানুল হক ইনু পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা০২ ডিসেম্বর ২০২৪
Copied!
দীপু মনি-হাসানুল হক ইনু পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার
দীপু মনি ও হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আদেশ দেওয়া হয়।

সকাল সাড়ে ৭টার দিকে কারাগার থেকে দীপু মনি ও হাসানুল হক ইনুকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। এরপর সকাল ৯টার দিকে কড়া পুলিশ পাহারায় তাঁদের আদালতকক্ষে তোলা হয়।

দীপু মনিকে শাহবাগ থানায় দায়ের করা রিয়াজুল তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে শাহবাগ থানা-পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর তোপখানা রোডে রিয়াজুলকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ অক্টোবর শেখ হাসিনাসহ ৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। মামলার এজাহারে দীপু মনির নাম রয়েছে।

অন্যদিকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে রামপুরা থানায় দায়ের করা সোহান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে রামপুরা থানা-পুলিশ। আদালত ওই আবেদন মঞ্জুর করার পর ইনুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় সিএনজিচালিত স্টেশনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন সোহান শাহ। সেদিন সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যরা ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি চালায়। তখন সোহান শাহসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে সোহান শাহকে স্থানীয় ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে সোহান শাহকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানেই গত ২৪ আগস্ট তিনি মারা যান। মামলায় হাসানুল হক ইনুর নাম রয়েছে।

১৯ আগস্ট গ্রেপ্তার হন দীপু মনি। পৃথক ৩ মামলায় তাঁর ১৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আর ২৬ আগস্ট গ্রেপ্তার ইনু। ৫ মামলায় তাঁর ২৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

৫ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

১ দিন আগে

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।

১ দিন আগে