সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাসের সঙ্গে ২ মাইক্রোবাসের সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে (জাঙ্গালিয়া এলাকা) এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম–পরিচয় জানা যায়নি। এতে আহত হয়েছে ৩ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাখাল চন্দ্র রুদ্র সাংবাদিকদের বলেন, আজ বুধবার সকাল ৭টার দিকে চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসের সঙ্গে ২ মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। মাইক্রোবাস ২টি কক্সবাজার আর বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস ধাক্কা দেয়। হতাহতদের বেশির ভাগই প্রথম মাইক্রোবাসের যাত্রী। ওই গাড়ির চালকও নিহত হয়েছে।
এর আগে ঈদের দিন (সোমবার, ৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে একই এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।