logo
খবর

ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৫
Copied!
ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ
ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান ব্যাংকের রেমিট্যান্স ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ বিজয়ী গ্রাহক চট্টগ্রামের মোহাম্মদ নাসেরের হাতে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তুলে দেন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. শাহীন ইকবাল ও হেড অব রেমিট্যান্স শাহরিয়ার জামিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংকের তিন মাসব্যাপী রেমিট্যান্স ক্যাম্পেইন (প্রবাসী আয়) সম্প্রতি শেষ হয়েছে। এই ক্যাম্পেইনে চট্টগ্রামের গ্রাহক মোহাম্মদ নাসের গ্র্যান্ড প্রাইজ হিসেবে একটি নতুন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জিতেছেন। তিনি ব্র্যাক ব্যাংকের চট্টগ্রামের মুরাদপুর শাখার শীর্ষ রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গ্রাহক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বিজয়ী গ্রাহক মোহাম্মদ নাসেরের হাতে পুরস্কারের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তুলে দেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, হেড অব রেমিট্যান্স শাহরিয়ার জামিলসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্র্যাক ব্যাংক দেশে রেমিট্যান্স–প্রবাহ বাড়াতে অঙ্গীকারবদ্ধ। বিস্তৃত শাখা ও উপশাখা কার্যক্রম ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে ক্যাশ পিকআপ সহজ করছি। ফলে শুধু ব্যাংকের তারল্য বা আন্তর্জাতিক বাণিজ্য নয়, নিরাপদ চ্যানেলে রেমিট্যান্স আহরিত হচ্ছে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ক্যাম্পেইনে গ্রাহকদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। সাপ্তাহিক পুরস্কারের মধ্যে ছিল মুঠোফোন, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, ইয়ারবাড ও গিফট কুপন। প্রতি দুই সপ্তাহ পর মেগা পুরস্কার হিসেবে দেওয়া হয় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াটার পিউরিফায়ার। সর্বশেষ গ্র্যান্ড প্রাইজ হিসেবে দেওয়া হয় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

৯ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১০ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে