logo
খবর

বিমানে তল্লাশি, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি

প্রতিবেদক, বিডিজেন২২ জানুয়ারি ২০২৫
Copied!
বিমানে তল্লাশি, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি
ছবি: সংগৃহীত

ইতালির রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে তল্লাশি চালানো হয়েছে । দুপুর সাড়ে ১২টায় তল্লাশি বন্ধ করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, প্রটোকল অনুসারে সব লাগেজ তল্লাশি করা হয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সবাইকে যার যার লাগেজ ফেরত দেওয়া হয়েছে।

বিমানটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন। এরআগে ফ্লাইটের যাত্রীদের টার্মিনাল ভবনে রেখে কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারপোর্ট থেকে জানা যায়, প্লেনের ভেতরের সিট, করিডোর, টয়লেট ও ক্যাফেতে তল্লাশি চালিয়েছে বোমা ডিসপোজাল ইউনিট। 

যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই ছিল। সেগুলো একে একে তল্লাশি করা হয়েছে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার (২২ জানুয়ারি) একটি অপরিচিত নম্বর থেকে বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে।

এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে। ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

আরও পড়ুন

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

৬ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

১ দিন আগে

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।

১ দিন আগে