logo
খবর

তাইজুল-নাঈমের ঘূর্ণিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ এপ্রিল ২০২৫
Copied!
তাইজুল-নাঈমের ঘূর্ণিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
তাইজুল তুলে নিয়েছেন ৫ উইকেট

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে স্বস্তি নিয়েই প্রথম দিনটা শেষ করেছে বাংলাদেশ। দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামের কল্যাণে টসে জিতে প্রথমে ব্যাটিং করা জিম্বাবুয়ে দিন শেষে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ২২৭ রান। অথচ, নিক ওয়েলচ ও শন উইলিয়ামসের দারুণ ব্যাটিংয়ে মাত্র ২ উইকেট হারিয়েই ১৭৭ রান তুলে ফেলেছিল জিম্বাবুয়ে। নাঈম ও তাইজুলের ঘূর্ণিতে স্কোরবোর্ডে আর ৪০ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়ে বসে তারা।

জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নেমেছিল অফ স্পিনার নাঈমের হাতেই। টানা দুই ওভারে ২ উইকেট তুলে নেন তিনি। এর মধ্যে একটি ছিল জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ রান করা শন উইলিয়ামসের উইকেট (৬৭)। অন্যটি অধিনায়ক ক্রেইগ আরভিনের। এরপর দৃশ্যপটে হাজির হন বাঁ হাতি স্পিনার তাইজুল। পরপর দুই বলে ওয়েসলি মাধেভেরে ও রিচার্ড এনগারাকে ফিরিয়ে জিম্বাবুয়েকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেন তিনি। ৬০ রানে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। নাঈম ২ উইকেট নিয়েছেন ৪২ রানে।

দিনের প্রথম দুই সেশনে বাংলাদেশের বোলিং ছিল বেশ সাদামাটা। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত জিম্বাবুয়ের মাত্র ২ উইকেট তুলে নিতে পেরেছিলেন বাংলাদেশি বোলাররা। চট্টগ্রামে সকাল থেকে বেশ দারুণভাবেই বাংলাদেশের বোলিং সামলেছে ব্রায়ান বেনেট ও বেন কারেন জুটি। দুজনে রান তুলেছেন ওভারপ্রতি ৪ করে। বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তানজিম সাকিব। এই পেসারের অফ স্টাম্পের বাইরে থাকা বল কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট। এই জুটি থেকে আসে ৪১ রান।

৭২ রানে জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর এক দারুণ জুটি গড়েন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। দুজন ৯০ রান যোগ করার পর আহত হয়ে মাঠ ত্যাগ করেন ওয়েলচ। যদিও এর আগেই ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। ওয়েলচের মাঠ ত্যাগের পর উইলিয়ামসের সঙ্গে যোগ দিয়েছিলেন আরভিন। তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। আরভিনকে জাকের আলীর ক্যাচ বানিয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরুটা করেন নাঈম মধ্যাহ্ন বিরতির পর। নাঈম ফেরান উইলিয়ামসকেও। তিনি ১৬৬ বলে করেন ৬৭ রান।

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ২২৭/৯ (৮১ ওভার), শন উইলিয়াসন ৬৭, নিক ওয়েলচ ৫৪। তাইজুল ৫/৬০, নাঈম ২/৪২

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৫ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৬ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে