বিডিজেন ডেস্ক

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।
বিসিক শিল্প নগরী এলাকার অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের মোয়াজ্জিন জানান, তিনি ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করার সময় বাইরে বিকট শব্দ হয়। আজান শেষে তিনি কলেজের দুই সিকিউরিটিকে নিয়ে বাইরে এসে দেখেন দুর্ঘটনাকবলিত তিনজন লোক রাস্তার ওপর পড়ে আছেন।
সাতক্ষীরা সদর থানার এস আই বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক চিহ্নিত করার চেষ্টা চলছে।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।