logo
খবর

যুক্তরাষ্ট্র-কানাডায় জয়ার ‘ডিয়ার মা’–র রেকর্ড

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ আগস্ট ২০২৫
Copied!
যুক্তরাষ্ট্র-কানাডায় জয়ার ‘ডিয়ার মা’–র রেকর্ড
‘ডিয়ার মা’ সিনেমার একটি পোস্টার। ছবি: সংগৃহীত

জয়া আহসান অভিনীত 'ডিয়ার মা' সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। মাত্র ৩ দিনে প্রায় ৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং মুক্তির প্রথম দিনের আয় ১১ হাজার ১০০ ডলার। 

এর আগে কলকাতার কোনো চলচ্চিত্র এত অল্প সময়ে এই আয় করতে পারেনি। 

ছবিটির বিপণন প্রতিষ্ঠান বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ এ তথ্য জানিয়েছেন। 

ডিয়ার মা সিনেমা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত।

বিপণন প্রতিষ্ঠান বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, 'একটা ভালো গল্পের সিনেমা সবসময় দর্শকদের মন জয় করে। সেক্ষেত্রে "ডিয়ার মা" দেখার পর একজন দর্শকও মুগ্ধতা ছাড়া কথা বলেননি। এটাই অনিরুদ্ধ রায়ের ছবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য।'

জয়া আহসান। ছবি–জয়ার অফিশিয়াল ফেসবুক পেজ
জয়া আহসান। ছবি–জয়ার অফিশিয়াল ফেসবুক পেজ

তিনি আরও বলেন, 'আমি মনে করি বাংলা ভাষার যেকোনো চলচ্চিত্রের সাফল্য মানে বাংলা নিয়ে কাজ করা প্রতিটি শিল্পীর জয়। কারণ পরবর্তী যেকোনো কাজে তিনি এই সাফল্যেরই লিগ্যাসি বহন করেন।'

জয়া আহসান বলেন, 'এই সিনেমার নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তাই তার মুভিগুলো পারিবারিক এবং মনস্তাত্ত্বিক। পরিবার নিয়ে ছবি দেখার কথা আমরা সব ছবির ক্ষেত্রে বলতে পারি না। "ডিয়ার মা" সিনেমাটির বিশেষত্ব এটাই। এটা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা।'

উল্লেখ্য, অন্তহীন, অনুরণন, পিংকখ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী দীর্ঘ প্রায় ১০ বছর পর কোনো বাংলা ছবি নির্মাণ করেছেন। 

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬