logo
খবর

পরিচালক আদনানকে বিয়ে করছেন অভিনেত্রী মেহজাবীন

প্রতিবেদক, বিডিজেন১৮ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
পরিচালক আদনানকে বিয়ে করছেন অভিনেত্রী মেহজাবীন
মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

লাক্স তারকাখ্যাত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং পরিচালক–প্রযোজক আদনান আল রাজীবের মধ্যে প্রেমের গুঞ্জন চলছিল অনেক দিন ধরে। তবে এ নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে এত দিন কিছু বলেননি। অবশেষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) জানা গেল, তাঁরা বিয়ে করছেন। ২৩ ফেব্রুয়ারি তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান আর পরদিন বিয়ে।

মেহজাবীন ও রাজীবের একাধিক ঘনিষ্ঠজন বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। তাঁদের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দাওয়াত পেয়েছি। এর বাইরে আপাতত কিছুই বলতে পারছি না।

আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। ফেসবুক থেকে
আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। ফেসবুক থেকে

মেহজাবীন ও রাজীবকে একসঙ্গে দেশ–বিদেশে নানা সময় দেখা গেছে। কখনো তাঁরা ঘুরতে গেছেন, কখনো শুটিং কিংবা চলচ্চিত্র উৎসব–সম্পর্কিত নানা কাজে। কয়েকবার মেহজাবীন ও রাজীবের ঘনিষ্ঠ বন্ধুরাও তাঁদের সঙ্গে ছিলেন। ওই ঘনিষ্ঠ বন্ধুরা মেহজাবীন ও রাজীবের প্রেমের সম্পর্কের কথা জানলেও তারা কাউকে তা জানাননি।

এদিকে মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাঁদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি। কয়েকজন মন্তব্য করেছেন, সুন্দর মনের দুজন মানুষ একসঙ্গে জীবন শুরু করছেন, এর চেয়ে আনন্দের খবর তো আর হতে পারে না। তাঁদের জন্য দোয়া ও শুভকামনা।

ছোট পর্দার অভিনয়শিল্পী মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ ২০২৪ সালের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এই ছবির প্রযোজক আদনান আল রাজীব।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে