logo
খবর

মুক্তি পেল সৈয়দ সাহিলের রাজনৈতিক থ্রিলার ওয়েবফিল্ম দাবাঘর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৫
Copied!
মুক্তি পেল সৈয়দ সাহিলের রাজনৈতিক থ্রিলার ওয়েবফিল্ম দাবাঘর

থ্রিলার ওয়েবফিল্ম দাবাঘর প্রিমিয়ার হলো বাংলাদেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে। চলচ্চিত্রটির কেন্দ্রবিন্দুতে আছেন রামিসা রহমান (নিগার সুলতানা মিমি)। যিনি এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যা এবং সাংবাদিক আরিফ খানের কাছে থেকে একটি পেন ড্রাইভ হাতে পান। ওই ড্রাইভে নাকি প্রমাণ রয়েছে যে একটি শক্তিশালী সিন্ডিকেট ২ লাখ ১৭ হাজার কোটি টাকা অবৈধ অর্থ ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন ব্যাংকে পাচার হয়েছে। গল্পটি দ্রুতই রূপ নেয় শ্বাসরুদ্ধকর বিড়াল-ইঁদুরের খেলায়। রামিসা, তাঁর অনুসন্ধানী বন্ধু আরিফ খান, নির্মম ব্যবসায়ী জহির চৌধুরী (স্বাধীন খসরু) এবং দ্বন্দ্বে জর্জরিত সহযোগী মাধব রায়কে (ইমতিয়াজ রনি) কেন্দ্র করে। তীব্র দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং উত্তেজনায় ভরপুর দাবাঘর প্রশ্ন তোলে দুর্নীতির মানবিক মূল্য আর ক্ষমতার সঙ্গে জড়িত নৈতিক অস্পষ্টতার ব্যাপারে।

ওয়েবফিল্মটির পরিচালক সৈয়দ সাহিল বলেন, ‘অনেক বছর ধরেই বিপুল পরিমাণ দুর্নীতির টাকা ইউরোপ ও আমেরিকায় পাচার হচ্ছে। এমনকি আমাকে ব্যক্তিগতভাবে মানি লন্ডারিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছি।’

Dābāghar 2

তাঁর বক্তব্যে স্পষ্ট যে চলচ্চিত্রটির গল্প বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ দ্বারা প্রভাবিত, যা শুধু বিনোদন নয়, বরং গভীরতর সামাজিক প্রশ্নও উত্থাপন করে।

অভিনেতা ইমতিয়াজ রনি বলেন, দাবাঘর নি:সন্দেহে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ওয়েবফিল্মে অভিনয়ের পাশাপাশি মূল গানেও কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়েছি, যা কাহিনীর আবেগকে আমার চোখে আরও গভীর করেছে। আমরা জানি বাংলাদেশের নাট্যজগত এবং চলচ্চিত্র জগতের প্রথম সারির একজন শিল্পী স্বাধীন খসরু। ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা তো বটেই। তার পাশাপাশি বাংলাদেশ এবং ফ্রান্সের অসাধারণ অভিনয়শিল্পী ও দূরদর্শী পরিচালকের সঙ্গে কাজ করাটা আমার জন্য সত্যিই অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। দর্শকেরা যখন দাবাঘর–এর জগৎ দেখবেন, সেটিই হবে আমাদের পরিশ্রমের আসল সার্থকতা।

Dābāghar 3

সাবরিনা ইসলাম নাদিয়ার প্রযোজনায় ওয়েবফিল্মটিতে অভিনয় করেন, বাংলাদেশের নাটক ও সিনেমাজগতের খ্যাতিমান অভিনেতা স্বাধীন খসরু, আহাসান উদ্দিন, ইমতিয়াজ রনি, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজিব মোত্তাকিন, মাসুদ আল আজাদ সহ আরও ফরাসী অভিনয় শিল্পীরা।

দর্শকেরা এখানে খুঁজে পাবেন একদিকে ধ্রুপদী থ্রিলারের টানটান গতি, অন্যদিকে আন্তর্জাতিক অর্থপাচার ও দুর্নীতির জটিল কার্যক্রমকে সহজবোধ্যভাবে উপস্থাপন। তবে মানবিক সম্পর্ক ও চরিত্রের দ্বন্দ্বকেও চলচ্চিত্রটি সমান গুরুত্ব দিয়েছে। নির্মাতাদের দাবি, দাবাঘর কেবলমাত্র একটি বিনোদনমূলক সৃষ্টি নয়—এটি গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং আর্থিক অপরাধের বিরুদ্ধে সত্য অনুসন্ধানের ঝুঁকি নিয়ে আলোচনার সূত্রপাত ঘটাবে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে