logo
খবর

লিবিয়ার নৌকাডুবি: এখনো ‘নিখোঁজ’ ৭ বাংলাদেশি

প্রতিবেদক, বিডিজেন১৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
লিবিয়ার নৌকাডুবি: এখনো ‘নিখোঁজ’ ৭ বাংলাদেশি
লিবিয়ার মানচিত্র

সম্প্রতি লিবিয়ার ত্রিপলি থেকে ৮০ কিলোমিটার দূরে সমুদ্র উপকূলবর্তী শহর জাওয়াইয়া থেকে অবৈধভাবে ইউরোপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি নৌকা ভূমধ্যসাগরের মাঝপথে দুর্ঘটনায় পড়ে। নৌকাটি গত সপ্তাহে লিবিয়া উপকূল ছেড়ে যায় বলে ধারণা করা হয়। এ দুর্ঘটনায় এখনো ৭ বাংলাদেশি নিখোঁজ আছে বলে ধারণা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অণুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

লিবিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্য বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ওই দুর্ঘটনায় ৩৭ জনকে জীবিত ও ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে ৩৫ জন পাকিস্তানি অভিবাসী এবং ২ জন বাংলাদেশি অভিবাসী। আর মৃত উদ্ধারকৃতদের সবাই পাকিস্তানি অভিবাসী বলে ত্রিপলীর পাকিস্তান দূতাবাস কর্তৃক নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছে, নৌকাটিতে ৬৩ জন পাকিস্তানি, ৯ জন বাংলাদেশি এবং ২ জন মিসরীয় নাগরিক ছিল। জীবিত উদ্ধার হওয়া ২ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বির আল গানাম জেলখানায় স্থানান্তর করা হয়েছে। বাকি ৭ বাংলাদেশি নিখোঁজ আছে বলে ধারণা করা যায়।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আইওএমের আঞ্চলিক পরিচালক, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন পর্যায়ের দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। জীবিত উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাতের জন্যও দূতাবাস থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে। 

আরও পড়ুন

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে