logo
খবর

তাহসানের স্ত্রী রোজা হানিমুনের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এ প্রেম সুদৃঢ়’

প্রতিবেদক, বিডিজেন১৪ জানুয়ারি ২০২৫
Copied!
তাহসানের স্ত্রী রোজা হানিমুনের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এ প্রেম সুদৃঢ়’
তাহসানের সঙ্গে মালদ্বীপে এভাবেই দেখা গেল স্ত্রী রোজা আহমেদকে। এই স্থিরচিত্রে কেউ মন্তব্য করেছেন, ‘চাঁদের আলো।’ কেউবা লিখেছেন, ‘এক ফ্রেমে তিনটি চাঁদ।’ কেউ শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘অটুট থাকুক আপনাদের এ বন্ধন।’

বছরের শুরুতে বিয়ে করে আলোচনায় আসেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই বিয়ে ঘিরে ছিল তুমুল আলোচনা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই তাহসান–রোজা মালদ্বীপে হানিমুনে যান। ৭ জানুয়ারি হানিমুনে গেলেও এত দিন তাহসান–রোজা কেউই কোনো ছবি প্রকাশ করেননি। রোববার রাতে তাহসানের স্ত্রী রোজা আহমেদ তাঁদের হানিমুনের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন। দেখে নেওয়া যাক সেসব স্থিরচিত্র।

Picture 1_11zon

‘জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত’, এমন একটি ক্যাপশন দিয়ে কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন রোজা আহমেদ। তাহসানের স্ত্রীর পোস্ট করা সেসব স্থিরচিত্র ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। আজ সোমবার বিকেল পর্যন্ত এই পোস্টে রিঅ্যাকশন পড়েছে ৫৭ হাজারের বেশি। মন্তব্য এসেছে দুই হাজারের অধিক, শেয়ার হয়েছে প্রায় ৫০০ ।

Picture _3_11zon

ফেসবুক পেজে পোস্ট করা স্থিরচিত্রে দেখা যাচ্ছে, মালদ্বীপের সাগরপাড়ে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন রোজা। পরনে লাল জামা। আনমনে তাকিয়ে আছেন...। দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা দ্বীপ।

Tahsan-Roza_11zon

তাহসান ও রোজা দুজনেই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানান। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়।

Picture 2_11zon

তাহসানের স্ত্রী রোজা আহমেদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। ২ বছরের বেশি সময় তিনি সেখানে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন। সেগুলো প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রোজা থাকেন নিউইয়র্কের জ্যামাইকাতে। তবে বাংলাদেশেই তাহসান খানের সঙ্গে তাঁর পরিচয়। গত বছর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

Picture 4__11zon

রোজার সঙ্গে কীভাবে পরিচয়, তা তাহসান জানালেন এভাবে, ‘বেশ আগেই আমাদের পরিচয়। সেখানে থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।’

আরও পড়ুন

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে