logo
খবর

সৌদি আরবগামী ওমরাহ বা ভ্রমণ ভিসাধারীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক

প্রতিবেদক, বিডিজেন২৭ জানুয়ারি ২০২৫
Copied!
সৌদি আরবগামী ওমরাহ বা ভ্রমণ ভিসাধারীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত

সৌদি আরবগামী ওমরাহ বা ভ্রমণ ভিসাধারীদের জন্য বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার এক বিজ্ঞপ্তিতে রোববার (২৬ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

তবে,সৌদি আরবে ওয়ার্ক ভিসার গমনেচ্ছু যাত্রীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের নির্দেশনা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যেসব যাত্রী ওমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভ্রমণ ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ করবেন, তাদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে।

ওমরাহ বা ভ্রমণ ভিসাধারী যাত্রীদের যাত্রার তারিখ থেকে কমপেক্ষ ১০ দিন আগে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। তবে ১ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই টিকা নেওয়ার প্রয়োজন নেই।

ওমরাহ ও ভ্রমণ ভিসায় গমনকারী যাত্রীরা নিজস্ব অর্থায়নে টিকা সংগ্রহ করে নির্ধারিত সরকারি প্রতিষ্ঠান থেকে টিকার সনদ গ্রহণ করতে হবে। হজযাত্রীদের মতো ওমরাহ ও ভ্রমণ ভিসায় যাত্রীদের টিকার সনদ প্রদান এবং ওই সনদ ডিজিটালভাবে এমআইএসের ভ্যাক্স ইপিআই সিস্টেমে আপলোড করতে হবে।

এ অবস্থায় ওমরাহ ও ভ্রমণ ভিসায় সৌদি আরব গমনকারী যাত্রীদের মেনিনজাইটিস টিকা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

১ দিন আগে

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।

১ দিন আগে