logo
খবর

আ.লীগের মন্ত্রী-এমপিরা পালালো কীভাবে, প্রশ্ন ফারুকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা০৯ অক্টোবর ২০২৪
Copied!
আ.লীগের মন্ত্রী-এমপিরা পালালো কীভাবে, প্রশ্ন ফারুকের
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক প্রশ্ন তুলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা কোন পথে দিয়ে, কার ইঙ্গিতে দেশ থেকে পালালো? তিনি এর বিস্তারিত জানাতে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান।
গত ৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়েজিত বিক্ষোভ সমাবেশে জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। তিনি বলেন, সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মাদের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। সচিবালয়ে যখন শেখ হাসিনার প্রেতাত্মারা বসে থাকে তখন শহীদ সাইদ-মুগ্ধর কথা ভেবে চোখে পানি চলে আসে। শেখ হাসিনার প্রেতাত্মাদের ষড়যন্ত্রের গন্ধ এখনো আমাদের নাকে আছে। এই ষড়যন্ত্র থেকে আপনাদের (অন্তর্বতী সরকার) বের হতে হবে।
ড. ইউনূস সরকারকে ব্যর্থ করতে পরাজিত শক্তির ষড়যন্ত্র ও মাফিয়া হাসিনার নিয়োগপ্রাপ্ত সচিবসহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদেরকে বহিষ্কারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্য জয়নুল আবদিন ফারুক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কতজন লোককে গ্রেপ্তার করেছেন? বিদেশে বসে খুনীরা যারা দেশের বিরুদ্ধে কথা বলছে, জনগণের চাওয়া তাদেরকে দেশে এনে বিচার করুন। ৪৬০ থানার ওসিদের আইনের আওতায় আনুন, তারা বলতে পারবে কোথায় আছে ছাত্রলীগ ও যুবলীগের অবৈধ অস্ত্র।
জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনার নির্দেশে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, লক্ষ মায়ের বুক খালি করেছেন সেই গণহত্যাকারী শেখ হাসিনার বক্তব্য কেন ফেসবুকে প্রচার হচ্ছে? আওয়ামী শাসনামলে আমাদের নেতা তারেক রহমান ও খালেদা জিয়ার বক্তব্য প্রচার করতে পারেনি কোনো গণমাধ্যম। তাই খুনী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বক্তব্য কিভাবে গণমাধ্যম আসে তা জনগণ জানতে চায়।
জয়নুল আবদিন ফারুক আরো বলেন, ডিবির হারুন ও বিপ্লব কুমার সরকারের অত্যাচারের কথা মনে পড়লে এখনো চোখে পানি আসে। দেশের ছাত্র-শ্রমিক-জনতা মুক্তিযুদ্ধ করলেও শেখ হাসিনা বলতেন, এই দেশ স্বাধীন করেছে আমার বাবা, এটা আমার বাবার দেশ। এই অহংকারেই পতন হয়েছে।
অন্তর্বতী সরকারের উদ্দেশ্য বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। আমাদের ওপর ভরসা রাখবেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই বিপ্লবী সরকারকে টিকিয়ে রাখতে হবে। ছাত্রলীগ ও যুবলীগ আবারও অস্ত্র হাতে মানুষ খুন করুক–এটা আমরা চাই না। আইন নিজের হাতে তুলে নেব না। কিন্তু কতক্ষন ধৈর্য্য ধরে রাখব জানি না।’ আপনারা ১৮ কোটি মানুষের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন, সেই নির্বাচন বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। এসময় ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ নেসারুল হক, কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম এবং গণঅধিকার পরিষদ সদস্য সচিব ফারুক হাসান।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬