বিডিজেন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে ভারত থেকে তাঁকে ফিরিয়ে আনতে কী উদ্যোগ নেওয়া হয়েছে প্রশ্নের উত্তরে তৌফিক হাসান বলেন, বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ফেরত আনার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নির্দেশনা পেলে যথাযথ পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শেখ হাসিনাসহ বিগত সরকারের কতজন ভারতে পালিয়ে রয়েছেন, এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। মন্ত্রণালয় যতটুকু জেনেছে, গণমাধ্যম থেকে জেনেছে।’
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ১৮ নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
রাষ্ট্রদূতদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার খুবই দুঃখজনক
বিদেশে নিযুক্ত বাংলাদেশের কিছু রাষ্ট্রদূত এবং নতুন করে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে ‘নেতিবাচক প্রচারকে খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন তৌফিক হাসান।
তিনি বলেন, “এটি সত্যিই খুবই দুঃখজনক। কারণ একজন রাষ্ট্রদূত বা হাইকমিশনার ২০-২৫ বছরের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে উচ্চ পর্যায়ে পৌঁছান। যদি তার যথেষ্ট অভিজ্ঞতা না থাকে, তাহলে সরকার তাকে নিয়োগ দেয় না।”
তৌফিক হাসান সাংবাদিকদের প্রতি প্রতিবেদন প্রকাশের আগে তথ্য যাচাই করার আহ্বান জানান।
তিনি বলেন, যারা রাষ্ট্রদূতদের বিরুদ্ধে কাজ করছেন, তারা ভালো কাজ করছেন না এবং এর মাধ্যমে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকারের নেতিবাচক ভাবমূর্তি বিদেশের মাটিতে তুলে ধরছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সবার প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, “এমন কোনো কাজ করবেন না যাতে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি বাইরে ছড়িয়ে পড়ে।”
তৌফিক হাসান বলেন, সরকার রাষ্ট্রদূতদের অবসরের পর চাকরির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, প্রায় সাত থেকে আটজন রাষ্ট্রদূতের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে এবং তাদের চাকরি মেয়াদ বাড়ানো হচ্ছে না। আমার মনে হয় এটা সংস্কারের একটা অংশ।
আরও পড়ুন

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।