প্রতিবেদক, বিডিজেন

ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য বিদেশগামীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের নতুন স্কিম চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। দুই বছর মেয়াদে ১১ শতাংশ হারে সুদ দিয়ে আগ্রহী প্রার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করতে পারবে। যার মধ্যে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত দিতে হবে না।
প্রবাসী কল্যাণ ব্যাংক সূত্র জানা যায়, ‘দক্ষতার মূল্য বিশ্বজুড়ে, ভাষা জানলে সুযোগ বাড়ে’এই স্লোগান সামনে নিয়ে নতুন এই ঋণের স্কিম চালু করেছে ব্যাংকটি। বিদেশে কর্মসংস্থান, বিশেষ করে জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ইতালি ও রাশিয়ায় ভাষাশিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে ইচ্ছুকরা এই ঋণ নিতে পারবেন। ব্যাংকের যেকোনো শাখা থেকে এই বিশেষ ঋণ নেওয়া যাবে।
আরও জানা যায়, তিন লাখ টাকা পর্যন্ত নেওয়ার ক্ষেত্রে কোনো জামানত প্রয়োজন নেই। তবে একজন জামিনদারের ব্যক্তিগত গ্যারান্টি ও তার সচল ব্যাংক হিসাবের চেকের তিনটি পাতা লাগবে। তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ঋণসীমার ন্যূনতম দ্বিগুণ বাজারমূল্যের স্থাবর সম্পত্তির মূল দলিলসহ জামানত হিসেবে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। সর্বোচ্চ পাঁচ থেকে ১০ লাখ টাকার জন্য ঋণসীমার ন্যূনতম দ্বিগুণ বাজারমূল্যের স্থাবর সম্পত্তি দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে রেজিস্টার্ড মর্টগেজ ও অপ্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা দলিল করতে হবে।
যেসব শর্তে মানতে হবে
১. সশরীরে ব্যাংকের যেকোনো শাখায় আবেদনপত্র জমা দিতে হবে
২. আবেদনকারীকে দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে
৩. বিদেশ যাত্রার নির্দিষ্ট দেশের অফার লেটার
৪. গন্তব্য দেশে গ্রহণযোগ্য ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষাশিক্ষার সনদ থাকতে হবে (যেমন জাপানের জন্য এন–৪, দক্ষিণ কোরিয়ার জন্য টপিক লেভেল ৩ যোগ্যতার সনদ থাকতে হবে।)
৫. আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
৬. ঋণ পরিশোধে সক্ষম একজন জামিনদারের নাম–ঠিকানা ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে (পরিবারের সদস্য বা আত্মীয় জামিনদার হতে পারবেন)।
যেসব কাগজপত্র লাগবে
১. সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি
২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৩. পাসপোর্ট ও সর্বশেষ একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি
৪. গন্তব্য দেশের অফার লেটার, ভাষাশিক্ষার সনদসহ প্রয়োজনীয় নথি
এ বিষয়ে জনাতে চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান ব্র্যাঞ্চের সিনিয়র অফিসার সাদিয়া আক্তার বিডিজেন২৪কে বলেন, দেশের যেকোনো স্থায়ী বাসিন্দা এই ঋণ গ্রহণের আবেদন করতে পারবে। শর্ত পূরণ সাপেক্ষে ঋণ প্রদান করা হবে। জরুরি বিষয় হলো বিদেশ যাত্রার অফার লেটার। এ ছাড়া, নতুন এই ঋণের স্কিম দ্রুতই গ্রাহকেরা পেতে শুরু করবেন।
ঋণ গ্রহণে এবং বিস্তারিত তথ্যের জন্য ১৬২৩৮ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।