logo
খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সভাস্থলে ককটেল, এলাকায় উত্তেজনা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সভাস্থলে ককটেল, এলাকায় উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি সভা আহ্বান করায় উত্তেজনা ছড়িয়েছে। ২৭ ফেব্রুয়ারি ২০২৫। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সভাস্থলের নির্মাণাধীন প্যান্ডেলের পাশ থেকে ৩টি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এদিকে ককটেল উদ্ধারের পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠের পেছন থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে সভা ডাকে উপজেলা স্বেচ্ছাসেবক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রুমিন ফারহানার।

তবে একই মাঠে পাল্টা সভার ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি শাহ জাহান সিরাজ। দুই গ্রুপের সভা আহ্বানকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই সেখানে উত্তেজনা বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে বিএনপির দুই গ্রুপের সভা আয়োজনের আবেদনপত্র থেকে জানা যায়, আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে সভা করার অনুমতি চেয়ে গত ১০ ফেব্রুয়ারি আবেদন করেন। অন্যদিকে, একই স্থানে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মীসভার আয়োজন করতে ২০ ফেব্রুয়ারি আরেকটি আবেদন করেন আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণভাবে সভা করার বিষয়ে বলা হয়।

এ ছাড়া, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আড়াইসিধা কাদির ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছেও তারা আবেদনপত্রের পৃথক অনুলিপি দেন।

এদিকে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভার আয়োজনের জন্য ৩ দিন ধরেই মঞ্চ তৈরির কাজ চলছিল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা এ কাজে বাধা দিলে, দুই গ্রুপের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রুমিন ফারহানার সভাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করা হলো।

ককটেল উদ্ধারের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘সভাস্থলে ককটেল পাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু না। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে এগুলো করছে। কিছু লোক পরিচ্ছন্ন রাজনীতিতে টিকতে না পেরে এবং তাদের কর্মকাণ্ড মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় তারা এসব করে যাচ্ছে।’

আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাকিম পাটোয়ারি বলেন, ‘আমরা খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। সেনা সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘রুমিন ফারহানার সভাকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এই কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬