ধারণা করা হচ্ছে, বাসযাত্রার সময় অজ্ঞান পার্টির সদস্যরা নেশাজাতীয় কোনো দ্রব্য খাইয়ে কামরুল ইসলামের লাগেজ, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তার কাছে কেবল কাঁধের একটি ব্যাগ ও বেল্টের ছোট ব্যাগটি ছিল। ওই বেল্ট ব্যাগ থেকেই তার পাসপোর্ট উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের ডুবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তি প্রায় ২৪ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন বলে জানা গেছে।
তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।
রনক মতিঝিল থানার আরামবাগ এলাকার বাসিন্দা এবং আজম শিকদারের ছেলে। তিনি আমেরিকার সিটি ইউনির্ভাসিটি অব নিউইয়র্কের অধীন কুইন্স কলেজের শিক্ষার্থী ছিলেন বলে স্বজনেরা জানিয়েছে।
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
ঘূর্ণিঝড় ডিটওয়ার কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ব্যাপক ভূমিধসের পর শ্রীলঙ্কায় চলমান যৌথ অভিযানের মাধ্যমে ১৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচক এলাকার একটি পুকুর থেকে রোববার (১৩ অক্টোবর) লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ধারদেনা করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যানঅভি। একটি রেস্টুরেন্টে কাজ করতেন। বেশ কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন অভি। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ।
কিশোরগঞ্জ জেলার ভৈরবের একটি বিল থেকে মানিক রিয়াদ (৪০) নামের এক কাতারপ্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজারের হিমছড়ি সৈকতে ২৪ ঘণ্টা পর ভেসে উঠল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরেক শিক্ষার্থীর মরদেহ। আজ বুধবার (৯ জুলাই) সকালে সমিতিপাড়ার সৈকত এলাকা থেকে উদ্ধার করা হয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ।
কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামের এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
যশোরের অভয়নগর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম এস এম হাসান (৩০)। তিনি উপজেলার নাউলী গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। তিনি কুয়েতপ্রবাসী ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।
লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, অভিযানে ৩৩ সন্ত্রাসীর সবাইকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, চূড়ান্ত অভিযানের সময় কোনো যাত্রী নিহত হয়নি। তবে এর আগেই ২১ যাত্রীকে হত্যা করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়। তবে নিরাপত্তা বাহিনী জিম্মিদের উদ্ধারে বোলান পাসের ধাদর এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে, এতে অন্তত ২৭ জন হামলাকারী নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সভাস্থলের নির্মাণাধীন প্যান্ডেলের পাশ থেকে ৩টি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এদিকে ককটেল উদ্ধারের পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চাঁদপুর শহরের পালপাড়া আবাসিক ভবন থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার শহরের ১০ নম্বর ওয়ার্ড পালপাড়া শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলা থেকে লাশ উদ্ধার করা হয়। এ সময় স্ত্রীর লাশ মেঝেতে ও স্বামীর লাশ রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বাড়ির উঠান থেকে একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বাহারছাড়ার উত্তর শীলখালী এলাকার আবদুস শুক্কুরের বাড়ির উঠান থেকে অজগরটি উদ্ধার করা হয়।
লিবিয়ার পূর্ব উপকূলে মোট ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা লিবিয়া থেকে নৌযানে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন। ৫৬ জন আরোহী নিয়ে নৌযানটি গত ২৫ জানুয়ারি ভূমধ্যসাগরে ডুবে যায়।