বিডিজেন ডেস্ক

কক্সবাজারে বিয়ের ৮ মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম উম্মে হাফ্সা তুহি (১৮)। চকরিয়া পৌরসভায় এ ঘটনা ঘটে।
খবর আজকের পত্রিকার।
মামলায় আরও ২-৩ জনকে অজ্ঞাতপরিচয় অভিযুক্ত করা হয়েছে। গত শুক্রবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত গৃহবধূর বাবা আব্দুল হামিদ বাদী হয়ে মামলাটি করেন। তিনি চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদ্রাসা গ্রামের বাসিন্দা এবং একুশে সংবাদ পত্রিকার চকরিয়া প্রতিনিধি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তুহি হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বাদী হয়ে শুক্রবার রাতে ৫ জনের নামে মামলা করেছেন। মামলার প্রধান অভিযুক্ত মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মামলার এজাহারভুক্ত অভিযুক্তরা হলেন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজমুল্লাহপাড়ার আবুল হাশেমের ছেলে শওকত হাসান মেহেদী (২২), তাঁর মা মমতাজ (৪২), বাবা আবুল হাশেম, মেয়ে সুমাইয়া আক্তার (২০) এবং একই এলাকার আব্দুল হাকিম (৫৫)।
পুলিশ জানিয়েছে, ঘটনার ৮ ঘণ্টা পর বান্দরবানের লামা উপজেলা থেকে মামলার ১ নম্বর অভিযুক্ত শওকত হাসান মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।