logo
খবর

শুভ কাজটা আমরা সেরেছি, সবার দোয়া চাই: তাহসান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ জানুয়ারি ২০২৫
Copied!
শুভ কাজটা আমরা সেরেছি, সবার দোয়া চাই: তাহসান
ফেসবুকে এ ছবি শেয়ার করেছেন তাহসান। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসান খান অবশেষে তার বিয়ের খবরের সত্যতা প্রকাশ করেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১টার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়েছিল তাহসানের সঙ্গে রোজা আহমেদ নামের এক তরুণীর ছবি। গায়েহলুদের ছবি। সেই ছবি ঘিরে তৈরি হয় জল্পনা। শনিবার (৪ জানুয়ারি) সারাদিন স্যোশালমিডিয়ায় তোলপাড় ছিল তাহসানের বিয়ের খবরে।

বিভিন্ন সংবাদমাধ্যমেও বলা হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান। তবে প্রাথমিক অবস্থায় অস্বীকার করলেও অবশেষে শনিবার সন্ধ্যায় বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ে। ফেসবুক থেকে নেওয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ে। ফেসবুক থেকে নেওয়া

তাহসান জানিয়েছেন, গত শুক্রবার ছিল তাঁদের গায়েহলুদ। সে ছবিই ভাইরাল হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে শনিবার। বিয়ের অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ (শনিবার) বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’

এর আগে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা আহমেদের সঙ্গে ছবি পোস্ট করেন তাহসান। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। ১ ঘণ্টায় সাড়ে ৫ লাখ প্রতিক্রিয়া। ৮৫ হাজারের বেশি ভক্ত তাঁদের শুভকামনা জানিয়ে মন্তব্য করেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

রোজা আহমেদ। ফেসবুক থেকে নেওয়া
রোজা আহমেদ। ফেসবুক থেকে নেওয়া

রোজার সঙ্গে কীভাবে পরিচয়, জানতে চাইলে তাহসান বলেন, ‘বেশ আগেই আমাদের পরিচয়। সেখানে থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।’

রোজা আহমেদ বরিশালের মেয়ে। তিন বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে রোজাস ব্রাইডাল মেকওভার নামে নিজের প্রতিষ্ঠানও আছে। নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই তিনি থাকতে চান

আরও পড়ুন

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে