logo
খবর

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৭ জন নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ নভেম্বর ২০২৪
Copied!
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৭ জন নিহত
ট্রেনের ধাক্কায় নিহতদের স্বজনদের আহাজারি। ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেলক্রসিং এলাকায়। ২৬ নভেম্বর ২০২৪। ছবি: এম সাদেক/প্রথম আলো

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর প্রথম আলো অনলাইনের।

নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আলী আহমদ, রফিক মিয়া, সাজু মিয়া, লুৎফা বেগম, সানু বেগম ও সফরজান বেগম এবং পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম। তাৎক্ষণিকভাবে যাত্রীদের মধ্যে সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এ ছাড়া, হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। ট্রেনে কাটা পড়ে ও ধাক্কায় কয়েকজনের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।

দুর্ঘটনাস্থলে রেলওয়ের কোনো বৈধ লেভেল ক্রসিং নেই বলে জানান লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন। তিনি বলেন, ‘যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই লেভেল ক্রসিংটি অবৈধ। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে হঠাৎ রেললাইনে উঠে পড়েন অটোরিকশাচালক। এতে করে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আমরা ঘটনাস্থলে ১ জনের মরদেহ পেয়েছি। বাকিদের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৪ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৫ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে