logo
খবর

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ আগস্ট ২০২৫
Copied!
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'
উৎসব সিনেমাটি শিগগির দেখা যাবে ওটিটিতে। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। 

তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে। 

সেই অপেক্ষার অবসান হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট।

'পরিবার ছাড়া দেখা নিষেধ' স্লোগানের 'উৎসব' সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শকদের। এবার নির্মাতার প্রত্যাশা, চরকিতে সিনেমাটি মুক্তির মাধ্যমে প্রতিটি ঘরেই উৎসব শুরু হবে। 

নির্মাতা তানিম নূর বলেন, 'পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমার ছোটবেলায়। "উৎসব" সিনেমায় পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছিলাম। সফল হয়েছি কি না, সেটা দর্শকরা বলবেন। কিন্তু দর্শকদের কিছু প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে এবং দিয়েছে আরও কিছু করার অনুপ্রেরণা দিয়েছে।'

'বাংলা ভাষাভাষীদের জন্য কনটেন্ট দেখার বিশ্বস্ত প্ল্যাটফর্ম চরকি। এখানে উৎসব মুক্তি পাওয়াটা আনন্দের। নিজ ঘরে বসে দর্শকরা উৎসব সিনেমাটি দেখবেন,' বলেন তিনি।  

উৎসব সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। 

সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। 

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে