logo
খবর

ওটিটি প্লাটফর্মে বুবলী ও শরীফুল অভিনীত ‘দেয়ালের দেশ’

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ জুলাই ২০২৫
Copied!
ওটিটি প্লাটফর্মে বুবলী ও শরীফুল অভিনীত ‘দেয়ালের দেশ’
দেয়ালের দেশ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে শবনম বুবলী ও শরীফুল রাজের অভিনীত 'দেয়ালের দেশ'। আজ বুধবার (১৬ জুলাই) রাত ১২টা ১ মিনিটে চরকিতে দেখা যাবে সিনেমাটি।

২০২৪ সালে যে সিনেমাগুলো দর্শকদের ভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, এই সিনেমাটি সেগুলোর মধ্যে অন্যতম। সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি।

মিস্ট্রি, রোমান্স ঘরানার সিনেমা 'দেয়ালের দেশ'। সিনেমায় নহর চরিত্রে বুবলী ও বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। তাদের অন্য রকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি।

এই প্রেম সত্যি অন্য রকম, সিনেমার শুরু হাসপাতালের মর্গ থেকে। সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন।

পরিচালক মিশুক মনি বলেন, 'দেয়ালের দেশ' সিনেমাটি ওটিটিতে মুক্তি পাচ্ছে। তবুও এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসের সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশে-বিদেশের দর্শকেরা এখন সিনেমাটি দেখতে পারবেন। এই সিনেমাটির গল্প, অভিনয়, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছিলেন দর্শক-সমালোচকেরা।

শবনম বুবলী বলেন, 'গল্প পড়েই আমার ভীষণ ভালো লাগে। অভিনয়শিল্পীরা প্রায়ই তাদের কাজকে ভিন্ন বলেন, কিন্তু দেয়ালের দেশ আসলেই ভিন্ন আঙ্গিকের।'

'আমার জন্য এ ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ তখনো আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হয়েছিল। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে,' বলেন তিনি।

২০২১ সালে সিনেমাটি সরকারি অনুদান পায়। 'দেয়ালের দেশ' সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে