logo
খবর

তাণ্ডব সিনেমায় চমকের পর চমক

প্রতিবেদক, বিডিজেন০৬ জুন ২০২৫
Copied!
তাণ্ডব সিনেমায় চমকের পর চমক
তাণ্ডব সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঢালিউড সিনেমার সফল পরিচালক রায়হান রাফীর সিনেমা মানেই দর্শকদের উপচে পড়া ভিড়। এ পর্যন্ত যতগুলো সিনেমা পরিচালনা করেছেন, সুপারহিট হয়েছে। সেইসঙ্গে রেকর্ড পরিমাণ ব্যবসাও করেছে।

এ ছাড়া, ওয়েব ফিল্ম পরিচালনা করেও সাফল্য ধরে রেখেছেন তিনি।

রায়হান রাফী এবার পরিচালনা করছেন নতুন সিনেমা তাণ্ডব। নায়ক হিসেবে আছেন ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খান। এই পরিচালকের তাণ্ডব সিনেমায় দর্শকদের জন্য অপেক্ষা করছে নানা চমক। তার মধ্যে অন্যতম হলো দর্শকরা নায়ক হিসেবে পাচ্ছেন শাকিব খানকে।

তাঁকে তাণ্ডব সিনেমায় নতুনভাবে দেখা যাবে। যদিও গত কয়েক বছর ধরে তিনি নানা রকম চমক নিয়ে পর্দায় আসছেন এবং দর্শকেরা তাকে ভালোভাবে গ্রহণও করেছেন। সেই ধারাবাহিকতায় আরও ভিন্নভাবে, ব্যতিক্রমী চরিত্রে তাঁকে দেখা যাবে।

অন্যদিকে শাকিব খানের সঙ্গে প্রথমবার এই সিনেমায় দেখা যাবে চিরসবুজ অভিনেতা আফজাল হোসেনকে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের চিফ হিসেবে অভিনয় করছেন আফজাল হোসেন।

তিনি তাণ্ডব সিনেমায় অভিনয়ের কথা নিশ্চিত করেছেন। এটি অবশ্যই এই সিনেমার জন্য একটি চমক। কেননা, এক সময়ের সাড়া জাগানো এই অভিনেতা এখন খুব কম অভিনয় করেন। হঠাৎ হঠাৎ তাকে দেখা যায় টেলিভিশন নাটক ও ওয়েব ফিল্মে।

জয়া আহসান বাংলাদেশ ও ভারতে নন্দিত অভিনেত্রী। বাংলাদেশে যেমন সফলতা পেয়েছেন, কলকাতার বাংলা সিনেমায়ও পেয়েছেন। তাণ্ডব সিনেমায় দর্শকরা জয়া আহসানকেও পাবেন বিশেষ একটি চরিত্রে। এই সিনেমার জন্য জয়া আহসান অবশ্যই একটি চমক।

জয়া আহসান বলেন, 'রায়হান রাফী একজন সুনির্মাতা। তার সিনেমা মানেই আলাদা কিছু। তাণ্ডব সিনেমায় অভিনয় করে ভালো লেগেছে। শাকিব খানের সঙ্গে অনেক বছর পর অভিনয় করছি। আমার বিশ্বাস, তাণ্ডব এই ঈদের জন্য বড় চমক।'

অন্যদিকে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। সম্প্রতি একটি গানে শাকিব খানের সঙ্গে তার পারফরম্যান্স দর্শকরা দেখেছেন। লিচুর বাগানে গানটি বেশ সাড়া ফেলেছে।

সিনেমাপাড়ায় জোর আলোচনা চলছে—লিচুর বাগানে গানটি তাণ্ডব সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে। কেউ কেউ এই গানটিকেও আরেকটি চমক হিসেবে দেখছেন।

শোনা যাচ্ছে আফরান নিশো থাকছেন তাণ্ডব সিনেমায় বিশেষ একটি চরিত্রে। সব মিলিয়ে শাকিব খানের তাণ্ডব সিনেমা ঈদে নিয়ে আসছে নানা চমক।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে