logo
খবর

সৌদি আরবে রেকর্ড কর্মী পাঠাল বাংলাদেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ জানুয়ারি ২০২৬
Copied!
সৌদি আরবে রেকর্ড কর্মী পাঠাল বাংলাদেশ
সৌদি আরবে কর্মী। ছবি: রয়টার্স

সৌদি আরবে গত বছর রেকর্ড সংখ্যক কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার প্রকাশিত দেশটির শ্রম ও কর্মসংস্থান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এক বছরে ৭ লাখ ৫০ হাজারের বেশি কর্মী সৌদি আরবে গেছেন, যা একক কোনো দেশে বাংলাদেশের সর্বোচ্চ জনশক্তি পাঠানোর রেকর্ড।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা প্রায় ১৬ শতাংশ বেশি। আরব নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত, যারা প্রতিবছর দেশে ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। ১৯৭০-এর দশক থেকে সৌদি শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ শুরু হয় এবং বর্তমানে তারা দেশটিতে সবচেয়ে বড় প্রবাসী জনগোষ্ঠী।

সৌদি আরব দীর্ঘদিন ধরেই বাংলাদেশি কর্মীদের প্রধান গন্তব্য। ২০২৫ সালে বিদেশে যাওয়া মোট প্রায় ১১ লাখ বাংলাদেশি কর্মীর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি সৌদি আরবকেই কর্মস্থল হিসেবে বেছে নিয়েছেন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) জানায়, সৌদি আরবে জনশক্তি পাঠানোর পেছনে বড় ভূমিকা রেখেছে সরকারের বাড়তি গুরুত্ব। ২০২৩ সালে সৌদি সরকারের ‘স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম’ চালুর পর দেশ থেকে যাচ্ছেন বেশি সংখ্যক প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত কর্মী।

বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন জানান, বর্তমানে দেশের ২৮টি অনুমোদিত কেন্দ্রে দক্ষতা যাচাই কার্যক্রম চালু রয়েছে, যাতে মাসে প্রায় ৬০ হাজার কর্মীকে সৌদি শ্রমবাজারের জন্য প্রস্তুত করা সম্ভব হচ্ছে। কয়েক মাস আগেও এই সংখ্যা ছিল মাত্র ১ হাজারের মতো।

তিনি বলেন, “এটি শুধু সৌদি আরব নয়, যেকোনো একক দেশের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ জনশক্তি রপ্তানির রেকর্ড।”

তিনি আরও বলেন, বিএমইটি সম্প্রতি খনি খাতে প্রশিক্ষণ কার্যক্রমও শুরু করেছে। সৌদি আরবে খনিজসম্পদ ও জ্বালানি খাতে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা থাকায় এ খাতে বাংলাদেশি কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত নতুন কর্মসংস্থান চুক্তিও এই প্রবণতাকে জোরদার করেছে। চুক্তির আওতায় শ্রমিকদের সুরক্ষা, নিয়মিত বেতন পরিশোধ, কল্যাণ ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের আওতায় নির্মাণ ও অবকাঠামো খাতে ২০২৬ সালে প্রায় ৩ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে