logo
খবর

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ জুলাই ২০২৫
Copied!
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযাগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল। গতকাল রাত সাড়ে তিনটার দিকে ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

খবর প্রথম আলোর।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া যুবকের নাম সোহেল রানা (২৮)। তাঁর বাড়ি ফুলবাড়িয়া উপজেলায়।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল রানা প্রতিবেশী প্রবাসীর বাড়িতে যাওয়া–আসা করতেন। স্বামী প্রবাসে থাকায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন ওই নারী (৩৭)। বাড়িতে আসা–যাওয়ার সুবাদে ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন করতেন সোহেল রানা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুন আনুমানিক রাত ১১টার দিকে ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে মুখ চেপে ধরে তাঁকে বাড়ির পাশে লেবুবাগানে নিয়ে যান সোহেল রানা। সেখানে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত শুক্রবার ফুলবাড়িয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

র‍্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে অভিযোগে করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে