logo
খবর

হাইকোর্টের ১২ বিচারপতিকে আপাতত কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ অক্টোবর ২০২৪
Copied!
হাইকোর্টের ১২ বিচারপতিকে আপাতত কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

বুধবার (১৬ অক্টোবর) হাইকোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে বিকেলে বিক্ষোভরতদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, “আপাতত ১২ বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না। এর অর্থ হলো আগামী ২০ অক্টোবর আদালত খুললে তারা বিচারকাজে অংশ নিতে পারবেন না।”

আজিজ আহমদ ভূঞা বিচারপতিদের নাম বলেননি।

এর আগে মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।

বুধবার বেলা ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে শিক্ষার্থীরা ও বৈষম্যবিরোধী আইন সমাজ ব্যানারে একদল আইনজীবী জড়ো হয়ে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে।

পরে বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা বিক্ষোভরতদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আপনাদের দাবি নিয়ে আমরা আলোচনা করেছি। পরে আমরা প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি। বিচারপতি পদত্যাগ বা অপসারণের একটা প্রক্রিয়া আছে।”

“বর্তমানে এ সংক্রান্ত কোনো আইন নেই। আগের সরকার সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণের উদ্যোগ নিয়েছিল। সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিয়েছে। সরকার সেটা রিভিউ আকারে পেশ করেছে। রোববার আপিল বিভাগে সেটার শুনানি হবে,” বলেন তিনি।

বিচারপতিদের পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “আসলে বিচারপতিদের নিয়োগকর্তা ও পদত্যাগ বা অপসারণের উদ্যোগ রাষ্ট্রপতির দফতর থেকে হয়ে থাকে। এখানে প্রধান বিচারপতির যেটা করণীয়, তিনি সেটা করেছেন। আপাতত ১২ বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না। এর অর্থ হলো আগামী ২০ অক্টোবর আদালত খুলবে, তারা বিচারকাজে অংশ নিতে পারবেন না।”

তিনি বলেন, “২০ তারিখের যে শুনানি আছে, অ্যাটর্নি জেনারেল সেটা পেশ করবেন। এর মাধ্যমে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। বিচারপতি অপসারণের সঙ্গে সুপ্রিম কোর্ট এককভাবে জড়িত না। রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, আইন মন্ত্রণালয় জড়িত আছে। আপাতত ১২ জনকে বেঞ্চ দেওয়া হচ্ছে না। পর্যায়ক্রমে শুনানির মাধ্যমে বাকিগুলো আসতে হবে।”

এদিকে বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ চলাকালে খবর ছড়ায় যে, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে চায়ের দাওয়াত দিয়েছেন। পরে হাইকোর্ট বিভাগের ছয় বিচারপতি আলাদাভাবে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে। দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত একজন একজন করে ছয় বিচারপতি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। তারা হলেন- বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আখরুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন।

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৩ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৩ দিন আগে