logo
খবর

সুনামগঞ্জে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
সুনামগঞ্জে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি
সিসি ক্যামেরার ফুটেজে চুরির দৃশ্য। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জে এবটি মোবাইল মার্কেটের ৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর উপজেলা সদরের মোবাইল মার্কেটে এ ঘটনা ঘটে।

খবর আজকের পত্রিকার।

মোবাইল মার্কেটের সিসিটিভির ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, মুখে মাস্ক পড়া ৫ চোর মোবাইল মার্কেটের রাফি টেলিকমের ২টি দোকান ও এসএ টেলিকমের তালা ভেঙে দোকান ৩টি থেকে নগদ অর্থসহ মোবাইল চুরি করে নিয়ে যায়।

রাফি টেলিকমের মালিক শেখ কামরান বলেন, নতুন-পুরোনোসহ প্রায় ১৫০ মোবাইল নিয়ে গেছে। নগদ অর্থ ছিল প্রায় ২ লাখ টাকা।

এস এ টেলিকমের মালিক সুহেল মিয়া বলেন, কোম্পানিকে দেওয়ার জন্য ৩ লাখ টাকা ক্যাশে ছিল। নগদ টাকাসহ নতুন ১৮টি মোবাইল নিয়ে গেছে।

মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রূপ মিয়া বলেন, চুরি হওয়া স্মার্টফোনগুলো ১৫ হাজার থেকে লাখ টাকা দামের ছিল। সব মিলিয়ে তিন দোকানে প্রায় অর্ধকোটির ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে রাফি টেলিকমের।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর হালদার বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছি।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে