বিডিজেন ডেস্ক

জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়গুলো আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল দেখবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা সম্পর্কে জানান।
শফিকুল আলম জানান, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তী বিশেষ বিধান) অধ্যাদেশ-২০২৪’–এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। সেখানেই এই বিষয়টি রয়েছে। রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করলে আইন উপদেষ্টা এই দায়িত্ব পালন করবেন।
খসড়ায় বলা হয়েছে, অন্তর্বর্তী সময়ের জন্য সংসদ সচিবালয়ের সব ধরনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা যেমন পদ সৃজন ও বিলুপ্তি, কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা নির্ধারণ ও হ্রাস-বৃদ্ধি, বার্ষিক বাজেট প্রণয়ন, তৃতীয় ও তদূর্ধ্ব গ্রেডে পদোন্নতি, নিয়োগ বিধিমালা সংশোধন সংক্রান্ত যাবতীয় বিষয়সহ অন্য সব বিষয় (সংবিধানের অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী সংসদ কার্য সংক্রান্ত দায়িত্ব ব্যতীত) সংসদবিষয়ক উপদেষ্টার (আসিফ নজরুল) ওপর ন্যস্ত করা হয়েছে। অন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে খসড়ায়।
আইনের খসড়ায় সংসদবিষয়ক উপদেষ্টাকে চেয়ারম্যান করে একটি অন্তর্বর্তী সংসদ সচিবালয় কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, জাতীয় সংসদ সচিবালয়ের বিদ্যমান আইন অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয়ের কিছু দায়িত্ব যেমন পদ সৃজন ও বিলুপ্তি, কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা নির্ধারণ ও হ্রাস-বৃদ্ধি, বার্ষিক বাজেট প্রণয়ন ইত্যাদি সংসদ সচিবালয় কমিশনের সঙ্গে পরামর্শ করে স্পিকার পালন করে থাকেন।
এই অধ্যাদেশের উদ্যোগের কারণ হিসেবে বলা হয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ত্যাগ করায় রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। পরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও পদত্যাগ করেন। স্পিকারের অবর্তমানে সংসদ সচিবালয়ের দৈনন্দিন, প্রশাসনিক ও আর্থিক কাজসহ অন্য বিষয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রসঙ্গত, আইনানুযায়ী সংসদের স্পিকার সংসদ সচিবালয়ের প্রশাসনিক প্রধান।

৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন। এর মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে।
রাতের দুই দফা ভূমিকম্পেরই উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে দুই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২। দেশের অনেক স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়। এ নিয়ে এক দিনে তিনবার কাঁপল বাংলাদেশ।
গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) ন্যাপের সফট অ্যাডপশন বাংলাদেশের নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসীদের অধিকার সুরক্ষায় দেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সালীম আহমাদ খান জানান, আজ বেলা ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।