logo
খবর

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে জরুরি অবতরণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ জানুয়ারি ২০২৫
Copied!
বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে জরুরি অবতরণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: ইউএনবি

ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে তল্লাশি চলছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার আজ সকাল সোয়া ১০টার দিকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো বোমা পাওয়া যায়নি। তবে তল্লাশি এখনো চলছে।’

বিমানবন্দর সূত্র জানায়, রোম থেকে ঢাকায় আসার পথে বিজি-৩৫৬ ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রু ছিলেন। বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাদের ফ্লাইট থেকে দ্রুত নামিয়ে আনা হয়।

সূত্র আরও জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে।

হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে