বিডিজেন ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি) ২০২৫ সালের জন্য বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে মানবাধিকার পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সুইজারল্যান্ডের জেনেভায় নিয়োজিত বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ হিসেবে এই ব্যুরো জাতিসংঘের ৫টি আঞ্চলিক গ্রুপের প্রতিটির প্রতিনিধিত্বকারী ১ জন প্রেসিডেন্ট এবং ৪ জন ভাইস-প্রেসিডেন্ট নিয়ে গঠিত।
২০২৪ সালের অক্টোবর থেকে শুরু হয় এই নির্বাচনের প্রক্রিয়া, যখন বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্টের জন্য প্রার্থিতা দাখিল করে। এশিয়া-প্যাসিফিক গ্রুপ সর্বসম্মতিক্রমে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করে এবং এই প্রার্থিতা কাউন্সিলের অন্য সকল সদস্যের বিবেচনার জন্য পেশ করে। অবশেষে, গতকাল সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের মাধ্যমে এই প্রক্রিয়ার সফল সমাপ্তি হলো।
উল্লেখ্য, ২০০৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ার পর জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম বাংলাদেশ দায়িত্ব পালন করতে যাচ্ছে। পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের সর্বসম্মতিক্রমে এ নির্বাচন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতিস্বরূপ।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।