logo
খবর

কর্ণফুলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ জানুয়ারি ২০২৫
Copied!
কর্ণফুলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নাজিম উদ্দীন হায়দার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও লুটপাটের মামলায় যুবলীগের চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙারচর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয় সাংবাদিকদের নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের কুইদ্দারটেক এলাকার রশিদ আহমদ মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন মিল্কভিটার পরিচালক ছিলেন। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।

ওসি মুহাম্মদ শরীফ জানান, চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা থাকায় গ্রেপ্তার নাজিম হায়দারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৬ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৭ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে