logo
খবর

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকেো মিরসরাই উপজেলার ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে হাদি মূসা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

খবর দৈনিক আজাদীর।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষা সফরে যাওয়ার পথে কলেজ শিক্ষার্থীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটির নিচে চাপা পড়ে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়। দুর্ঘটনায় সড়কের বাইরের ছিটকে পড়া বাসের চালক ও শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। আহতরা হলেন নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন, মোহাম্মদ আশিক ও আঁখি। আহত অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনা কবলিত বাসে থাকা নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়ে ২টি বাসে করে বৃহস্পতিবার রাত ১২টায় নারায়ণগঞ্জ থেকে প্রথমে রাঙামাটি ও পরে কক্সবাজার যাওয়ার উদ্দেশে রওনা করি। পথে মীরসরাই উপজেলায় সম্ভবত সড়কের ওপরে উঠে যাওয়া মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে আমাদের বাসটি সড়কের বাইরে ছিটকে পড়ে। বাসে আমরা শিক্ষক শিক্ষার্থী মিলে ৪০ জন ছিলাম। দুর্ঘটনায় বাসের চালক ও আমাদের শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দুর্ঘটনাস্থলে থাকা জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে থানার সার্জেন্ট জিয়া উদ্দিন বলেন, কলেজ শিক্ষার্থীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে শুনে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে নিয়ে বাসের চালক শিক্ষার্থীসহ ৬ জনকে উদ্ধার করেছি আমরা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছে। তার পরিচয় সনাক্ত করতে চেষ্টা চলছে।

সূত্র: দৈনিক আজাদী

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে