logo
খবর

পাহাড়ে বর্ষবরণের প্রস্তুতি, কাল শুরু চার দিনব্যাপী বৈসাবি উৎসব

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ এপ্রিল ২০২৫
Copied!
পাহাড়ে বর্ষবরণের প্রস্তুতি, কাল শুরু চার দিনব্যাপী বৈসাবি উৎসব
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সামনে বৈসাবি উপলক্ষে তোরণ নির্মাণ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বৈসাবি আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) শুরু হচ্ছে। পাহাড়িদের প্রধানতম এই সামাজিক ও ধর্মীয় উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে ৪ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খবর আজকের পত্রিকার।

আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষবরণে তারা চার দিনের অনুষ্ঠানমালার সব প্রস্তুতি শেষ করেছে। ইনস্টিটিউটের মাঠে উৎসব উদ্বোধন করবেন পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

বৈসাবি হলো পার্বত্য চট্টগ্রামের প্রধান তিনটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী সমাজের বর্ষবরণ উৎসব। ত্রিপুরাদের কাছে বৈসুব, বৈসু বা বাইসু; মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত। এই তিন জাতিগোষ্ঠীর উৎসবের সমন্বয়ে বৈসাবি নামকরণ করা হয়। পাহাড়ে বসবাসকারী অন্য জাতিগোষ্ঠীর মানুষও তাদের নিজ নিজ উৎসবে মেতে উঠবে। এসব উৎসবের মধ্যে রয়েছে সাংলান, পাতা, সাংক্রাই, সাংগ্রাইং ও চাংক্রান।

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং জানান, আগামীকাল বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক দল তাদের নিজ নিজ ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য পরিবেশন করবে। উৎসব চলাকালে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা করা হবে। এ ছাড়া বৈচিত্র্যপূর্ণ মেলা শুরু হবে।

আয়োজকেরা জানান, ৪ এপ্রিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৈচিত্র্যপূর্ণ মেলা উদ্বোধন, হস্তশিল্প প্রতিযোগিতা, পানি খেলা ও গরিয়া নৃত্য পরিবেশন করা হবে। ৫ এপ্রিল বৈসু, সাংগ্রাই, বিজু নিয়ে রচনা প্রতিযোগিতা; ৬ এপ্রিল চাকমা, মারমা ও ত্রিপুরাদের পোশাকের ধারা প্রদর্শনী এবং ৭ এপ্রিল আলোচনা সভা, পুরস্কার বিতরণ, জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠান হবে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে