logo
খবর

চট্টগ্রামে ইপিজেডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে ইপিজেডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  শ্রমিকদের মধ্যে সংঘর্ষ
চট্টগ্রাম ইপিজেডের ভেতরে সড়কে অবস্থান পোশাকশ্রমিকদের। বুধবার রাত ১০টার দিকে। ছবি: প্রথম আলো

নির্মাণাধীন ভবনে চুরির ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে পোশাক ও নির্মাণশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

খবর প্রথম আলোর।

বুধবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিইপিজেডের ভেতরে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে অবস্থান নেন। সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটি গাড়ি ভাঙচুর করেছেন উত্তেজিত শ্রমিকেরা।

শিল্প পুলিশ জানায়, সন্ধ্যার দিকে নির্মাণাধীন একটি কারখানার মধ্যে ৩ জন লোক ঢুকে পড়েন। নির্মাণশ্রমিকেরা চোর ভেবে তাদের মারধর করে।

কিন্তু পোশাকশ্রমিকদের দাবি, ৩ শিশু ঢুকেছিল নির্মাণাধীন ভবনটিতে। এর মধ্যে একজন নিখোঁজ রয়েছে অভিযোগ তুলে পোশাকশ্রমিকেরা নির্মাণশ্রমিকদের ওপর চড়াও হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে শিল্প পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

জানতে চাইলে নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, এটি মূলত নির্মাণ শ্রমিক ও পোশাকশ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব। নির্মাণাধীন কারখানায় চোর ঢুকে পড়ায় তাদের মারধর করেন নির্মাণশ্রমিকেরা। পরে নির্মাণশ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িও ভাঙচুর করা হয়।

মোহাম্মদ বদরুল আলম মোল্লা আরও বলেন, ইপিজেডের ভেতরে নির্মাণশ্রমিকদের সঙ্গে মীমাংসা হলেও এখনো সড়কে অবস্থান করছেন পোশাকশ্রমিকেরা। বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে। শিশু নিখোঁজের দাবিটি গুজব।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উপস্থিতিতে সাড়ে ৯টার দিকে বিষয়টির মীমাংসা হয়। ইপিজেডের ভেতরে এখন কোনো সমস্যা নেই।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৫ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৬ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে