logo
খবর

মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রতিবেদক, বিডিজেন২২ জানুয়ারি ২০২৫
Copied!
মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকেরা রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

বিভিন্ন রিক্রুটিং এজেন্সির অবহেলায় ২০২৪ সালে নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকেরা রাজধানী ঢাকার কারওয়ানবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় ৩ ঘণ্টা সেখানে যান চলাচল বন্ধ ছিল।

বুধবার (২২ জানুয়ারি) তারা সড়ক অবরোধ করেন।

সমস্যার দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চেয়ে সকাল ৯টায় তারা রাস্তায় নামেন। এতে কারওয়ানবাজারহ আশপাশের এলাকার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফার্মগেট, বাংলামোটর ও পান্থপথ এলাকা যানজটে স্থবির হয়ে পড়ে।

পথচারী ও অফিসগামী মানুষ আটকা পড়ে যান। ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার কবির বলেন, তাদের বুঝিয়ে কারওয়ানবাজার থেকে উঠিয়ে দেওয়ার পর দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। পরে শ্রমিকেরা মিছিল নিয়ে ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যান। বিকেল ৩টা পর্যন্ত মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

মন্ত্রণালয়ের উপদেষ্টা কাছ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। এ ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে দাবি জানান তারা।

তাদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করলেও প্রায় ১৮ হাজার কর্মী ফ্লাইট সংকটের কারণে ২০২৪ সালের ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি। মালয়েশিয়া কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এখন তাদের কাজে যোগদানের নিশ্চয়তা মেলেনি।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ৫ অক্টোবর বলেছিলেন, নির্ধারিত তারিখে মালিয়েশিয়া যেতে পারেননি এমন ১৮ হাজার শ্রমিককে নিতে রাজি হয়েছে দেশটি।

প্রবাসী শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, যেসব কর্মী নির্ধারিত সময়ে যেতে পারেননি, তাদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর দিন-তারিখ নির্ধারণ করতে হবে। যাদের ই-ভিসা হয়েছে কিন্তু জনবল প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং যাদের সব প্রক্রিয়া শেষ হয়েছে, তাদের সবাইকে মালয়েশিয়া পাঠাতে হবে। ২০ ফেব্রুয়ারির মধ্যে সব কর্মীকে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করতে হবে।

এ ছাড়া, প্রবাসী কর্মীদের কল্যাণে একটি রেমিট্যান্স ফাউন্ডেশন গঠন করার দাবিও জানিয়েছেন তারা।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে