logo
খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ এপ্রিল ২০২৫
Copied!
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
ইসহাক সায়েদ। ছবি: ইউএনবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। দেশটির দাম্মাম শহরে মঙ্গলবার (৮ এপ্রিল) স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় বুধবার ভোর) তার মৃত্যু হয়।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

নিহত যুবক ইসহাক সায়েদ (২১) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে।

নিহত ইসহাক সৌদি আরবে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে ডেলিভারিম্যান হিসেবে হিসেবে কাজ করতেন।

নিহতের পিতা খোরশেদ আলম জানায়, সংসারের হাল ধরতে জীবিকার তাগিদে গত বছরের আগস্টে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাঠান ছেলেকে। রাতে কোম্পানির ডিউটি পালন করতে মোটরসাইকেলে করে ফুড ডেলিভারি করতে যায়। এ সময় সড়কে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায় সে। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়েছি।

সন্তানের লাশ যেন দ্রুত বাংলাদেশে ফেরত এনে যেন দাফনের ব্যবস্থা করা যায় কান্নাজড়িত গলায় সরকারের কাছে সেই আবেদন জানান তিনি।

কসবা  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, নিহতের লাশ ফেরত আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে