logo
খবর

৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ এপ্রিল ২০২৫
Copied!
৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে ৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকা

৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হয় তারা।

খবর আজকের পত্রিকার।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে থেকে তারা এ পদযাত্রা শুরু করে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় তাদের। এখানে আধা ঘণ্টার মতো অবস্থান করে আন্দোলনরত পরীক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর প্রতিনিধি পাঠানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ নিরাপত্তার ইস্যু দেখিয়ে অনুমতি দেয়নি। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম তাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাবেন বলে আশ্বাস দেন। এ আশ্বাসের পর তারা এ পদযাত্রা কর্মসূচি স্থগিত করে।

৪৬ বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ আবদুল কাদের বলেন, আগামীকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সশরীরে আমাদের ৫-৭ জন প্রতিনিধি যাবেন। তারা প্রধান উপদেষ্টার হাতে স্মারকলিপি দেবেন। বাকিরা পিএসসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

আবদুল কাদের জানান, ৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে গত কয়েক দিন থেকেই আন্দোলনরত করে আসছেন তারা। আজ মঙ্গলবার সকাল থেকেই পিএসসির সামনে জড়ো হন তারা। পরে দুপরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পিএসসির সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারীরা।

আবদুল কাদের বলেন, ‘পিএসসি থেকে পরীক্ষা পেছানো অসম্ভব বলে জানানো হয়। তারা স্লট ফাঁকা না থাকা, প্রশ্নের গোপনীয়তা নিয়ে আশঙ্কাসহ নানা অজুহাত দেখান। আমাদের এ আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আমরা ফিরে এসে সড়কে অবস্থান করি। পরে রাত ৮টার দিকে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি শুরু করি।’

আন্দোলনকারীদের মধ্য থেকে সানি সরকার বলেন, ‘৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় গত বছরের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। এভাবে এক বছর সময় লাগবে ৪৪ তম বিসিএসের ভাইভা শেষ করতে। এর মধ্যে আগামী ৮ মে ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬-এর লিখিত দেবে। কয়েকটা ব্যাচ একত্রিত হয়ে যাওয়ায় জট তৈরি হচ্ছে। আমরা চাই একটা ব্যাচের কার্যক্রম সম্পন্ন করে আরেকটা শুরু করা হোক। এ জট নিরসন করে তারপর পরীক্ষার আয়োজন করুক।’

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে