logo
খবর

কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধূকে নির্যাতন-ধর্ষণের পর সঞ্চিত সব অর্থ নিয়ে গেছে দুর্বৃত্তরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ জানুয়ারি ২০২৫
Copied!
কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধূকে নির্যাতন-ধর্ষণের পর সঞ্চিত সব অর্থ নিয়ে গেছে দুর্বৃত্তরা
প্রতীকী ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার মহেশখালীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে (২২) নির্যাতন ও ধর্ষণ করে ঘরে রাখা সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুর্বৃত্তরা ওই নারী ও তার পরিবারের সদস্যদের হাত–পা বেঁধে রেখে চলে যায়। এরপর সন্ধ্যার দিকে ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। রাতে এ ঘটনা জানাজানি হলে থানায় মামলা করেন গৃহবধূর স্বামী। মামলার পর পুলিশ রাতভর অভিযান চালালেও জড়িত কাউকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

খবর প্রথম আলোর।

গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, ওই বাড়িতে কয়লাবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকা ছিল। গতকাল ভোরে দুর্বৃত্তরা বাড়িটিতে হামলা চালিয়ে ওই টাকা লুট করে নিয়ে যায়। লুটপাটের আগে তারা গৃহবধূকে ধর্ষণ করে। এ নিয়ে পরিবারের সদস্যরা দিনভর আতঙ্কে ছিলেন। ঘটনার পর কী করতে হবে, তারা বুঝে উঠতে পারছিলেন না। পরে স্থানীয় মানুষের সহায়তায় সন্ধ্যায় গৃহবধূকে হাসপাতালে নেন তারা।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূ গতকাল সন্ধ্যায় চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। পরে চিকিৎসা শেষে রাত ৮টার দিকে ওই গৃহবধূ বাড়িতে চলে যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে বলে চিকিৎসকেরা জানান।

এদিকে খবর পেয়ে গতকাল রাত ৮টার দিকে তাৎক্ষণিকভাবে একদল পুলিশ নিয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ ঘটনাস্থলে যান। পরে পাহাড়ি এলাকায় পুলিশ রাতভর অভিযান চালিয়েও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

জানতে চাইলে মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল রাতে অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন ওই গৃহবধূর স্বামী। মামলার পর এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ নানাভাবে চেষ্টা করছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৪ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৫ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে