logo
খবর

সিলেটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
সিলেটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

সিলেটের জকিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

রোববার (২ ফেব্রুয়ারি) ভোরে সুন্দরার চক গ্রামে স্থানীয় বাবুর বাজারের ফোন, ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী মুনিম আহমদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, মা ও স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকতেন মুনিম। তাঁর অপর দুই ভাই মিজান ও দেলোয়ার ফ্রান্সপ্রবাসী। আজ  ভোরে  ৫ থেকে ৬ জন মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতদল পরিবারের সদস্যের হাত-পা বেঁধে ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না  বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী পরিমাণ মালামাল লুট করা হয়েছে তার তালিকা তৈরি ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৪ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে