logo
খবর

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগির যুক্তরাজ্যে পাঠানো হবে : ডা. জাহিদ

বাসস, ঢাকা১৪ নভেম্বর ২০২৪
Copied!
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগির যুক্তরাজ্যে পাঠানো হবে : ডা. জাহিদ
খালেদা জিয়া–ছবি: বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে খুব শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। তিনি বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে প্রথমে যুক্তরাজ্যে নেওয়া হবে। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে যদি অন্য দেশে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে পরিবর্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র দ্বিতীয় দিনের খেলায় প্রধান অতিথির বক্তৃতায় ডা. জাহিদ এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ২০২১ সাল থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে দীর্ঘদিন অসুস্থতা নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে। তিনি বর্তমানে বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই চিকিৎসকের পরামর্শে তাকে দেশের বাইরে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের যুবকদের জন্য সর্বপ্রথম যুব ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং দেশের যুবকদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুপথ দেখিয়েছেন। তারই ধারাবাহিকতায় যুবকদের আত্মবিশ্বাসী হয়ে দেশের অনিয়ম ও দুর্নীতি রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি'র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফুল, রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুল হক লাকুসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৬ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৭ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে