logo
খবর

চট্টগ্রামে সূর্যের দেখা নেই, কনকনে শীতে কাবু মানুষ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে সূর্যের দেখা নেই, কনকনে শীতে কাবু মানুষ
সকাল থেকে দেখা নেই সূর্যের। কনকনে হিমেল বাতাস বাড়িয়েছে ঠান্ডার অনুভূতি। শীতে বিপাকে পড়েছে নারী, শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষজন। বৃহস্পতিবার বেলা ১২টায় চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকায়। ছবি: সৌরভ দাশ

ঘড়িতে বেলা ১১টা। তখনো আকাশে দেখা নেই সূর্যের। চট্টগ্রাম আজ ঘন কুয়াশায় মোড়া এক শহর। সড়কে থাকা যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। একটু উষ্ণতার খোঁজে সড়কের পাশে আগুন জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন শীতে কাবু মানুষজন।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম নগরের বিগত দিনের তুলনায় শীতের তীব্রতা বেশি দেখা গেছে। বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আকাশে সূর্যের দেখা পাওয়া যায়নি। আবহাওয়া অফিস বলছে, এদিন সকালে চট্টগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর তা ১২ থেকে ১৩ ডিগ্রিতে নেমে আসবে।

খবর প্রথম আলোর।

সকাল সাড়ে ১০টায় নগরের বহদ্দারহাট থেকে রাহাত্তারপুল এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে তখনো তালা দেওয়া। কনকনে হিমেল বাতাস ঠান্ডার অনুভূতি আরও বাড়িয়েছে। রাস্তায় যানবাহন অন্য দিনের তুলনায় কম। শ্রমজীবী মানুষ বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে কষ্টে পড়েছেন। পর্যাপ্ত শীতের কাপড় না থাকায় ফুটপাতে আশ্রয় নেওয়া মানুষ আগুন জ্বালিয়ে উষ্ণতা পেতে চাইছিলেন।

তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় বেশি দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র মানুষ। তাদের অনেকের পর্যাপ্ত গরম কাপড় নেই। তাই ঠান্ডা থেকে বাঁচতে কাগজ, পলিথিন ও ছেঁড়া কাপড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। কেউ কেউ চটের বস্তা গায়ে জড়িয়েছেন।

আজ সকালে নতুন চান্দগাঁও থানা এলাকায় কথা হয় রিকশাচালক আবুল ফজলের সঙ্গে। সড়কের পাশে পলিথিন ও কাগজ জ্বালিয়ে বসে ছিলেন তিনি। সঙ্গে আরও কয়েকজনকে দেখা গেল। আবুল ফজল বলেন, আগে সকাল ৭টায় রিকশা নিয়ে বের হতেন। ঠান্ডা বেড়ে যাওয়ায় আজ বের হয়েছেন ১০টায়। আগুন পোহাতে পোহাতে কুয়াশা কমার অপেক্ষা করছেন তিনি।

Winter, CTG II_11zon

নগরের এক কিলোমিটার এলাকা থেকে শুরু হওয়া এম এ মান্নান উড়ালসড়ক শেষ হয়েছে শুলকবহর এলাকায়। প্রায় দেড় কিলোমিটার এই উড়ালসড়কের নিচে বিভিন্ন স্থানে গুটিসুটি মেরে বসে থাকতে দেখা গেছে দরিদ্র ও বাস্তুহারা মানুষদের। শিশুদের কোলে নিয়ে জবুথবু হয়ে আগুন পোহাচ্ছেন কেউ কেউ। তবে শীত যেন মানছে না।

বহদ্দারহাট এলাকায় উড়ালসড়কের নিচে আগুন পোহাচ্ছিলেন অন্তত ৭ জন মানুষ। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন পাশের আবাসিক এলাকার নিরাপত্তাকর্মী মো. সেলিম। তিনি বলেন, এখানে অধিকাংশ মানুষের জীবিকা কাগজ কুড়ানো। রাতে ফ্লাইওভারের নিচেই তারা থাকেন। শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়েই ঘুমান তারা।

নগরের অন্য এলাকাগুলোতেও দেখা গেছে একই চিত্র। শীতের কারণে ভাসমান ব্যবসায়ী, দোকানি—সবাই বিপাকে পড়েছেন। সড়কে মানুষজন না থাকায় ব্যবসা নেই। অন্যদিকে ঠান্ডার কারণে ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। নগরের জামালখান এলাকার কলা বিক্রেতা এখলাস উদ্দিন বলেন, ‘সোয়েটার, টুপি, মাফলার পরেও বাঁচতে পারছি না। শীত মানছে না।’

চট্টগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কান্তি পাল প্রথম আলোকে বলেন, আগামী ৫-৬ জানুয়ারি পর্যন্ত এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। রাতের দিকে শীত আরও বাড়বে। বাতাসের গতি বাড়লে শীত বেশি অনুভূত হতে পারে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

৭ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

১ দিন আগে

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।

১ দিন আগে