logo
খবর

জ্ঞানের নক্ষত্র শুভাগত চৌধুরী স্যারের বিদায়

ফারহানা আহমেদ লিসা
ফারহানা আহমেদ লিসা১৮ জানুয়ারি ২০২৫
Copied!
জ্ঞানের নক্ষত্র শুভাগত চৌধুরী স্যারের বিদায়
ডা. শুভাগত চৌধুরী। ছবি: সংগৃহীত

ডা. শুভাগত স‍্যারের ছাত্রী আমি। সময়টা ১৯৯৩ সাল। সদ‍্য মেডিকেলের ক্লাস শুরু করেছি। বায়োকেমিস্ট্রির মতো কঠিন একটা বিষয় লেকচার গ‍্যালারিতে কী সুন্দর সহজভাবে স‍্যার বুঝিয়ে দিতেন। মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। সে শিক্ষা কাজে লেগেছে আজীবন। স‍্যার একসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল হলেন। এ মেডিকেলকে তিনি অন‍্য মাত্রায় নিয়ে গি‌য়েছিলেন।

কিন্তু চট্টগ্রাম মেডিকেলে পড়তে যাওয়ার আগেই মার কাছে শুনেছিলাম তিনি স্যারের মা ড. মঞ্জুশ্রী চৌধুরীর (একজন বরেণ্য লেখক) একজন ভক্ত।

স‍্যারের ব‍্যক্তিত্ব অসাধারণ, একজন পারফেক্ট জেন্টলম‍্যান। যাঁর কাছে তাঁর পরিবারের সন্মান আকাশচুম্বী, যোগ‍্য মায়ের সুযোগ‍্য সন্তান স‍্যারের মতো মানুষের অসম্ভব বেশি প্রয়োজন দেশে। লন্ডন থেকে পিএইডডি করে এসেও দেশে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন‍্য ফিরে এসেছিলেন আপনি, একজন মানুষ গড়ার কারিগর।

IMG_6039

আমেরিকায় আসার পর পর বিভিন্ন সংবাদমাধ‍্যমে স‍্যারের লেখা পড়তাম। তারপর স্যারের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হবার সৌভাগ‍্য হয়েছিল বছর কয়েকের জন‍্য। কয়েক দিন আগে স‍্যারের জন্মদিন ছিল। জীবনের শেষ লেখাতেও মানুষ কীভাবে সুস্থ থাকবেন সেসব লিখে গেছেন।

সর্বশেষ লেখাতেও লিখে গেছেন একজন ডাক্তারের বেতন কত হওয়া উচিত। স‍্যার শুধু একজন ডাক্তার হিসেবে দেখেননি, দেখেছেন একজন মানুষ যাঁর পরিবার সন্তান নিয়ে মানবসেবা করতে গিয়ে জীবনের সবটুকু দিয়ে দিতে হয়, জীবনধারণের সামান‍্য রসদ যুগোপযোগী না দিলে একজন ডাক্তার এ পেশায় কীভাবে টিকে থাকবেন?

IMG_6040

স্যারের অসংখ‍্য বই আছে কীভাবে সুস্থ জীবনযাপন করা যাবে এ বিষয়ে। স্বাস্থ্যকর ঘরোয়া রান্না, ব‍্যায়ামের ওপর কত কত লেখা তিনি লিখেছেন। লিখেছেন ডায়াবেটিসসহ অনেক ক্রনিক রোগ নিয়ন্ত্রণ করার কথা। বছর কয়েক আগে কানাডায় মেয়ের কাছে গিয়ে একবার অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন স‍্যার। ভেবেছিলেন আর হয়তো ফিরবেন না স‍্যার সুস্থ হয়ে।

স‍্যার ফিরলেন, দেশেই চিকিৎসা নিলেন জীবনের বাকি কয়টা বছর নিজের ছাত্র ছাত্রীদের কাছে, যাদের সুনাম তিনি অসংখ‍্যবার করেছেন। লিখলেন ক‍্যানসারের সাথে বসবাস বিষয়ে বই। একটা ক‍্যানসার হাসপাতাল করার স‍্যারের ভীষণ ইচ্ছা ছিল। কিন্তু সে ইচ্ছা পূরণের আগেই (১৫ জানুয়ারি) দূর আকাশের তারা হয়ে গেলেন স‍্যার আমার মতো দেশি–বিদেশি অনেক ছাত্রছাত্রীদের জীবনে জ্ঞানের আলো জ্বালিয়ে।

ওপারে ভালো থাকবেন স্যার। আপনার অভাব জীবনে পূরণ হবে না।

—ডা. ফারহানা আহমেদ

চিকিৎসক (মেডিসিন বিশেষজ্ঞ)

সান ডিয়াগো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে