logo
খবর

সংগীতশিল্পী মমতাজকে লক্ষ্য করে আবার ডিম নিক্ষেপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ মে ২০২৫
Copied!
সংগীতশিল্পী মমতাজকে লক্ষ্য করে আবার ডিম নিক্ষেপ
মমতাজ বেগম। ছবি: ফেসবুক

হত্যাসহ ২টি মামলার নিয়মিত হাজিরা দিতে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে।
এদিকে আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় তাঁকে লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাঁকে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করেন।

মানিকগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, “মমতাজ বেগমের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় করা হত্যা মামলায় আজ [মঙ্গলবার] শুনানি ছিল। পরে আদালতের নির্দেশে হরিরামপুর থানায় করা মামলায় আগে ধার্য করা ২ দিনের রিমান্ড কার্যকর করার জন্য থানায় পাঠানো হয়।”

এদিকে আজও মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা ছিল। এরপরও জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা মমতাজকে লক্ষ্য ডিম ছোড়েন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। দুপুর ১টার দিকে প্রিজন ভ্যানে করে মমতাজকে হরিরামপুর থানায় নেওয়া হয়।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬