logo
খবর

ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

প্রতিবেদক, বিডিজেন২২ মে ২০২৫
Copied!
ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ ৬টি পণ্য আমদানি বন্ধ করায় ঢাকা থেকে দিল্লিতে ভারত সরকারকে চিঠি পাঠানো হচ্ছে। আর ভারতের সঙ্গে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-ভারত বাণিজ্য ও চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সীমান্ত পথে ভারত থেকে পুশ–ইন হওয়া দেশটির নাগরিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুশ–ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু দেশটি এখনো চিঠির জবাব দেয়নি। পুশ–ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।’

ভারত সরকার বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকসহ প্রায় ৪০০ ব্যক্তিকে গত এক মাসে সীমান্ত পথে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।

পররাষ্ট্রসচিব পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনকে অপসারণের কোনো বিষয় নেই। তিনি নিজেই পররাষ্ট্রসচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান। আগামী দু–এক দিনের মধ্যেই তিনি এ দায়িত্ব ছেড়ে দেবেন।’

সে ক্ষেত্রে নতুন পররাষ্ট্রসচিব দায়িত্ব নেওয়ার আগে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করবেন রুহুল আলম সিদ্দিকী। তিনি আগামী ২০ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাবেন।

অবশ্য এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলামের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল; কিন্তু তিনি আজ বৃহস্পতিবার ছুটিতে যাওয়ার জন্য আবেদন করেছেন।

এ ছাড়া, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত হওয়া সরকারের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান উপদেষ্টা।

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

১ দিন আগে

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।

১ দিন আগে