logo
খবর

ফেনী পলিটেকনিকে ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ জানুয়ারি ২০২৫
Copied!
ফেনী পলিটেকনিকে ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মী ইফতেখার মুনতাসির অদিরকে (১৮) মারধরের পর পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

মুনতাসির অদির ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্ট চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তিনি ফেনী পৌরসভার বারাহীপুর গিল্লাবাড়ীয়ার আড়িধন ভূঁইয়া বাড়িন বাড়ির মৃত ইয়াসীনের ছেলে।

মো. রুবেল মোগল নামে এক শিক্ষার্থী বলেছেন, গত ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আজ ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসতে দেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

শিক্ষার্থীদের হাতে আটকের পর তিনি ৪ আগস্ট হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার কথা জানান। ওই সময়ের সিসিটিভি ফুটেজে তার উপস্থিতি চিহ্নিত করা হয়েছে বলে জানান এ শিক্ষার্থী।

ফেনী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, ‘মুনতাসির অদিরকে সদর থানায় করা একটি হত্যা মামলায় সন্দিগ্ধ অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬