logo
খবর

জঙ্গিবাদের অভিযোগে মালয়েশিয়ায় আরও বাংলাদেশি গ্রেপ্তার হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, বিডিজেন১৬ জুলাই ২০২৫
Copied!
জঙ্গিবাদের অভিযোগে মালয়েশিয়ায় আরও বাংলাদেশি গ্রেপ্তার হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

মালয়েশিয়ায় জঙ্গিবাদ ও উগ্রবাদী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিককে ভবিষ্যতে গ্রেপ্তার করা হতে পারে।

আজ বুধবার (১৬ জুলাই) জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে মাসব্যাপী ছবি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।

সম্প্রতি তিনি এশিয়া আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য মালয়েশিয়া সফর করেন।

জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি দেশটিতে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করার কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৩৬ জনকে গ্রেপ্তারের পর তারা সারা দেশে দেখছে এ ধরনের কর্মকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না। তারপর আরও ২ জনকে আটক করা হয়েছে। একই ধরনের অভিযোগে আরও কিছু গ্রেপ্তার হতে পারে—এমন ইঙ্গিত মালয়েশিয়া সরকার দিয়েছে।

তৌহিদ হোসেন বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সবার জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগের সত্যতা তারা পায়নি। তদন্তে ৫ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিচারের আওতায় নেওয়া হয়েছে। আর অভিযোগ প্রমাণিত হলে মালয়েশিয়ার আইন অনুযায়ী ২ থেকে ৭ বছর জেল হতে পারে।

উপদেষ্টার তথ্য অনুযায়ী, তদন্ত শেষে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে।

তৌহিদ হোসেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশ বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশ পূর্ণ সহযোগিতা দেবে।

ভারতের পুশ ইন ২ হাজার ছাড়িয়েছে

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশে পুশ ইন ২ হাজার ছাড়িয়েছে। তবে ভারতীয় কাউকে পুশ ইন করা হলে তাদের ফেরত পাঠানো হবে।

ভিসা আবেদন প্রত্যাখ্যান বেড়েছে

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসার আবেদন প্রত্যাখ্যান অনেক বেড়ে গেছে। সরকার এর কারণ খতিয়ে দেখছে। জাল কাগজপত্র জমা দেওয়ার কারণে যাদের ভিসা প্রত্যাখ্যান হচ্ছে, তাদের শাস্তির আওতায় আনার ওপর তিনি গুরুত্ব দেন।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে