logo
খবর

নতুন মামলায় আবার রিমান্ডে আনিসুল, সালমান ও আতিকুলসহ ৬ জন

প্রতিবেদক, বিডিজেন২৯ জানুয়ারি ২০২৫
Copied!
নতুন মামলায় আবার রিমান্ডে আনিসুল, সালমান ও আতিকুলসহ ৬ জন
ছবিতে বাঁ থেকে আনিসুল হক, সালমান এফ রহমান ও আতিকুল ইসলাম। বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) তাঁদের ঢাকার আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

পৃথক হত্যা ও হত্যাচেষ্টার নতুন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার (২৯ জানুয়ারি) এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া অপর ৩ অভিযুক্ত হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার মিরপুর থানায় করা আসিফ হত্যা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অভিযুক্তপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত সালমান এফ রহমান ও আবদুল্লাহ আল–মামুনকে ৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

অন্য দিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানায় করা ইনসান আলী হত্যাচেষ্টা মামলায় আনিসুল হককে ৫ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আনিসুল হকের পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আবেদন করা হয়। আদালত আনিসুল হককে ৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় আতিকুল ইসলামকে ১০ দিনে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত তাঁকে ৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া, রাজধানী ঢাকার ধানমন্ডি থানায় করা রিয়াজ হত্যা মামলায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১০ মামলায় ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে আনিসুল হকের মোট ৪৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুনকে ১২ মামলায় মোট ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়া, আজ আদালত পৃথক মামলায় সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, আইনজীবী মনোয়ার হোসেন ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে