প্রতিবেদক, বিডিজেন

এক ভিডিওতে শাকিব খানকে দেখা গেছে অপু বিশ্বাসের সঙ্গে। মূলত সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে ঈদের ছুটিতে বেরিয়েছিলেন তারা। সে ভিডিও সামনে আসার পর শুরু হয়েছে নতুন গুঞ্জন। এমন গুঞ্জনের মধ্যেই শাকিব খানের আরেক সাবেক স্ত্রী বুবলী দিয়েছেন স্ট্যাটাস।
মঙ্গলবার বুবলী তার দেওয়া স্ট্যাটাসে লিখলেন, কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে । বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষন ভালোবাসেন , সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।
বুবলী আরও লেখেন, সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চা রা বড় হচ্ছে , তাদের কে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।
পরিশেষে বুবলী লিখেছেন, কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদ ও শেহজাদ তার বাবা মা সহ পুরো পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিন গুলোর মতোই।
আরও পড়ুন

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।